প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জুয়া খেলার দায়ে তিন ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উলিপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া বাজার থেকে জুয়া খেলার সময় পুলিশ মঞ্জু মিয়া, নজরুল ইসলাম ও আবদুল হাকিমকে গ্রেপ্তার করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলম তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি