প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার দায়ে পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিজস্ব কার্যালয়ে আদালত বসিয়ে পাঁচজনকেই এক মাস করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা। সাজা পাওয়া ওই পাঁচজন হলেন শহিদুল ইসলাম, কামাল হোসেন, ইসমাইল হোসেন, মোর্শেদ আলী ও আবদুল করিম খান। তাঁদের সবার বাড়ি উপজেলার কুতুবপুর গ্রামে। গতকাল বুধবার বিকেলে সখীপুর থানার পুলিশ তাঁদের টাঙ্গাইল কারাগারে পাঠায়।