জুয়া খেলার দায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদরের যাত্রাপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে সুলতান শেখ (৬০) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সুলতান শেখ যাত্রাপুর ইউনিয়নের রাংদিয়া গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দিন বলেন, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে যাত্রাপুর বাজারে গেলে স্থানীয় ব্যক্তিরা পার্শ্ববর্তী একটি ঘরে জুয়ার আসর বসে বলে অভিযোগ করেন। এরপর সেখানে গেলে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় সুলতান শেখকে আটক করা হয়। বাগেরহাট সংবাদদাতা