জুয়া খেলার দায়ে ছয়জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জুয়া খেলার অপরাধে ছয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে আদালত তাঁদের জরিমানা করেন। ওই ছয়জন হলেন মঞ্জু শেখ, ফারুক হোসেন, মামুন শেখ, আলী হাওলাদার, কুদ্দুস মোল্লা ও কামাল হাওলাদার। কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বালিয়াভাঙ্গা স্কুলের পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় তারা জুয়া খেলার সরঞ্জামসহ মঞ্জু, ফারুক হোসেন ও মামুনকে গ্রেপ্তার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন।সকাল আটটার দিকে পুলিশ চরগোপালপুর গ্রামে হারুন মিয়ার বাড়ির পাশের বাগানে অভিযান চালায়। সেখান থেকে জুয়া খেলার অভিযোগে আলী হাওলাদার, কুদ্দুস মোল্লা ও কামাল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ ইউএনওর কার্যালয়ে হাজির করে। পরে তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।