জুয়া খেলার সময় ইউপি সদস্যসহ আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়ার হাট এলাকায় গত বুধবার রাতে জুয়া খেলার সময় পুলিশ এক ইউপি সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছমির উদ্দিন (৩০), সোনাহার গ্রামের আমজাদ হোসেন (৩৫), সোনারায় গ্রামের জাহিদুল ইসলাম (২৫), জামিরুল ইসলাম (৪০), দুলাল মিয়া (৪০), আকতারুল (৩৫), শাহিনুর (২৪) ও ঈমান আলী রহমত (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে বসুনিয়ার হাটের চৌধুরী মিলে জুয়া খেলার সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ডোমার থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।