প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জুয়া আইনে দোষী সাব্যস্ত হওয়ায় দুজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ নিজ কার্যালয়ে আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া দুজন হলেন নগরকান্দা পৌর এলাকার জগদিয়া বালিয়া গ্রামের দিলীপ মণ্ডল (৩৪) ও কামাল ফকির (৩২)। নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, গতকাল সকালে জগদিয়া বালিয়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ইউএনও আবদুল আজিজ বলেন, ওই দুই ব্যক্তিকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।