জুয়া খেলায় দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়া খেলার অপরাধে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার আটজনকে সাত হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এঁরা হলেন কসবা গ্রামের কামরুল ইসলাম, কালটু মিয়া, রাজু মিয়া, ইসমাইল ডাঙ্গাপাড়া গ্রামের মোনজের আলী, মিনু মিয়া, বাদশা, এনামুল হক ও সুরুজ মিয়া। গত বৃহস্পতিবার রাতে পুলিশ কসবা ও ইসমাইল ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমল সিংহ ঘোষ প্রত্যেককে ৯০০ টাকা করে জরিমানা করেন।  নীলফামারী প্রতিনিধি