জুয়া খেলায় পাঁচ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়াখেলার অভিযোগে পাঁচ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কার্জন হল এলাকায় গত সোমবার মধ্যরাতে জুয়াখেলার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ওই শিক্ষার্থীদের আটক করে। কেন তাঁদের বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।নোটিশপ্রাপ্ত ছাত্ররা হলেন: গণিত বিভাগের প্রথম বর্ষের মো. তানজির হোসেন, মো. মাসুদ পারভেজ ও নয়ন এবং মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মো. শরিফুজ্জামান, রসায়ন বিভাগের প্রথম বর্ষের আরিফ।