জুয়া খেলায় বাধা দেওয়ায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে জুয়া খেলায় বাধা দেওয়ায় সন্ত্রাসীরা রাজীব সরদার (১৮) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে। গত রোববার সদর উপজেলার বলাকৈড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।নিহত রাজীব বলাকৈড় গ্রামের বাসিন্দা ও দুবাই-প্রবাসী কোমল সরদারের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।নিহতের সহপাঠী প্রত্যক্ষদর্শী জুয়েল বেগ জানান, রোববার বিকেলে বাড়ির সামনে কয়েকজন যুবককে জুয়া খেলতে দেখে প্রতিবাদ করেন রাজীব। এ নিয়ে তাদের সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। রাত সাড়ে আটটার দিকে বলাকৈড় সেতুর ওপর ঘুরতে গেলে স্থানীয় সন্ত্রাসী সাব্বিরের নেতৃত্বে ছয়-সাতজন সন্ত্রাসী রাজীবকে ছোরা ও গুপ্তি দিয়্রেউপর্যুপরি আঘাত করে। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকি ৎ সক রাজীবকে মৃত ঘোষণা করেন। সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ইব্রাহীম পাটোয়ারী বলেন, রাজীব হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই গ্রামের বাসিন্দা রানা সরদার (২২) ও দুলু সরদারকে (৫০) আটক করা হয়েছে।