জুয়া খেলায় ৯ জনের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গতকাল বুধবার জুয়া খেলার অপরাধে নয় ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক হোসেন এ আদেশ দেন। আনোয়ারা থানার এসআই আখতারুজ্জামান জানান, রায়পুরের চুন্নাপাড়ার একটি দোকানে জুয়ার আসর বসেছে খবর পেয়ে তাঁরা সেখানে হানা দেন। সেখান থেকে তাঁরা ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাঁদের ইউএনওর কার্যালয়ে আনা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও একজনকে ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেন। বাকি নয়জনের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়ে জেলে পাঠানো হয়।