জুয়া-হাউজি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গতকাল জুয়া ও হাউজির প্যান্ডেল ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর সদরের ইউএনও মো. আশরাফ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাজীপুরের এনডিসি মো. মামুন শিবলী বলেন, দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় প্যান্ডেল নির্মাণ করে জুয়া, হাউজিসহ নারীদের অশ্লীল নৃত্য চালানো হচ্ছে। অভিযোগ পেয়ে গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আয়োজকেরা পালিয়ে যায়।