প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের গরুহাট্টা এলাকা থেকে গত বুধবার গভীর রাতে চার যুবককে আটক করেছে পুলিশ। মোহনগঞ্জ থানার এসআই আরিফুর রহমান বলেন, মোহনগঞ্জ পৌর শহরের গরুহাট্টা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলছিল ওই চারজন। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত আড়াইটার দিকে তাঁদের আটক করে।