জুয়ার আসর গুঁড়িয়ে দিলেন মুক্তিযোদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর শহরের একটি জুয়ার আসর গুঁড়িয়ে দিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার আবু এহিয়া সরকার। গত সোমবার রাত ১১টার দিকে শহরের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ইতিপূর্বে জুয়ার আসর ভাঙতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছে বেশ কয়েকবার অভিযোগ দেয়।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) আবু এহিয়া সরকার জানান, পুলিশ প্রশাসনকে বারবার বলার পরও এসব জুয়ার আসর বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ‘কিছুদিন হলো পার্বতীপুর মডেল থানায় যোগ দিয়েছি। কোথায় কী হচ্ছে, এখনো তা ঠিকভাবে জানতে পারিনি।’ তিনি জানান, সমাজের নেতৃস্থানীয় লোকজন এভাবে এগিয়ে এলে পুলিশের পক্ষে যেকোনো অপরাধ নির্মূল করা সহজ হবে।