জুয়ার আসরে অভিযান আটক ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের কালীবাড়িচরের একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার আবদুল আলীম, গোপাল বোস, কার্তিক রায়, কামাল উদ্দিন ও হোসেনপুরের রঞ্জন চক্রবর্তী, ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম, শহীদ, আবদুল গফুর, দুলাল উদ্দিন, মামুন ও শুক্কুর আলী এবং গফরগাঁও উপজেলার চরকামারিয়া গ্রামের আল মামুন ও মোহাম্মদ।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার চরমছলন্দ গ্রামের চাকরিচ্যুত পুলিশ সদস্য জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে কালীবাড়িচরে ‘ওয়ান টেন’ জুয়ার আসর চালিয়ে আসছিলেন। প্রতিদিন জুয়া খেলতে গফরগাঁও, নান্দাইল ছাড়াও কিশোরগঞ্জ জেলা সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা থেকে মাইক্রোবাসে করে বহু জুয়াড়ি আসেন। এর প্রভাবে ওই সব এলাকায় সম্প্রতি চুরি, ডাকাতি বেড়ে গেছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।