জুয়ার আয়োজন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনায় আনন্দ মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আয়োজন না করার দাবিতে গতকাল শহরে বিক্ষোভ করেন এলাকার লোকজন l ছবি: প্রথম আলো
বরগুনায় আনন্দ মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আয়োজন না করার দাবিতে গতকাল শহরে বিক্ষোভ করেন এলাকার লোকজন l ছবি: প্রথম আলো

কৃষি, কুটির শিল্প ও আনন্দ মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া ও অসামাজিক কার্যকলাপ আয়োজন বন্ধের দাবিতে বরগুনায় সচেতন নাগরিক সমাজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, বরগুনা পৌরসভার কাউন্সিলর তৌহিদ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সদস্য হুরমায়ূন কবীর, সাবেক ছাত্রদল নেতা তারিকুজ্জামান, জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার হাদি প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শিল্প ও বাণিজ্য মেলার নামে প্রতিবছর বরগুনার একটি প্রভাবশালী মহল অসামাজিক কার্যকলাপের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১ মার্চ থেকে এসব কর্মকাণ্ড আয়োজনের প্রক্রিয়া চলছে। এসব আয়োজনের ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ নানা ধরনের অপরাধ বৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। এ ধরনের অসামাজিক কার্যকলাপ কোনো অবস্থায় বরগুনায় আয়োজন করতে দেওয়া হবে না বলে সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।