জুয়ার মঞ্চে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের জামলারজান গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা অশ্লীল নাচ ও জুয়া খেলার মঞ্চ গত রোববার গভীর রাতে ভেঙে তা পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সাদুল্যাপুর থানার পুলিশ সূত্র জানায়, চার দিন ধরে জামলারজান গ্রামের আকবর হোসেনের জমিতে মঞ্চ তৈরি করে অশ্লীল নাচ ও জুয়া খেলা চলছিল। এলাকাবাসী বিষয়টি সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদারকে জানান। পরে ওই দিন রাতে ইউএনওর নেতৃত্বে পুলিশ জামলারজান গ্রামে অভিযান চালিয়ে এই মঞ্চ পুড়িয়ে দেয়। এ সময় জমির মালিক আকবর হোসেনের ছেলে ছামিউল ইসলামকে আটক করা হয়। ইউএনও আবদুল্লাহ আলম মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।