জুয়াড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে গত রোববার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল সাইদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ আফতাবগঞ্জ বাজারের একটি ঘরে জুয়া খেলার সময় অভিযান চালায়। তখন জুয়া খেলার সামগ্রীসহ এসব জুয়াড়িকে আটক করা হয়।
গতকালই তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি