জুয়াড়িদের হাতে জুয়াড়ি খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল বুধবার সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের খোলার মাঠ থেকে এরশাদ শেখ (২৮) নামের এক জুয়াড়ির লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার উজানচর নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও ও এক সন্তানের জনক।এরশাদের স্ত্রী মাজেদা বেগম জানান, এরশাদ প্রতিদিন জুয়া খেলে বাড়িতে ফিরতেন। তাই ঘরের দরজা কোনো রকম লাগিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পর বাড়ি থেকে একটু দূরে কলমের বাড়ির সোজা পিছনের দিকে একটি শ্যালো মেশিন-ঘরের পাশে এরশাদের লাশ পড়ে থাকতে দেখেন। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক ইলিয়াস হোসেন মুন্সি জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে মনে হয়েছে তাঁর মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।