জুয়াড়িদের হাতে সাংবাদিক লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলার একজন সাংবাদিক গত মঙ্গলবার জুয়ার আসরের ছবি তুলতে গিয়ে জুয়াড়িদের হাতে লাঞ্ছিত হয়েছেন।দৈনিক সংবাদ-এর চাটমোহর প্রতিনিধি ও সাপ্তাহিক সময় অসময়ের সম্পাদক বেলাল হোসেন জানান, তিনি মঙ্গলবার বিকেলে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের রমিজের ভিটায় জুয়ার আসরের ছবি ও সংবাদ সংগ্রহ করতে যান। ছবি তুলে ফেরার পথে আট থেকে ১০ জন ওই সাংবাদিকের ওপর হামলা চালান। জুয়াড়িরা তাঁকে লাঞ্ছিত করে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। চাটমোহর থানার পরিদর্শক (ওসি) হাবিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। জিডি করা হলে ব্যবস্থা নেওয়া হবে।