জুয়েল বড়ুয়াও জীবন-মরণের সন্ধিক্ষণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র জুয়েল বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। সে জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছে। ঢাকার অ্যাপোলো হাসপাতালের চিকি ৎ সকদের বরাত দিয়ে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, জুয়েলকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছে। উন্নত চিকি ৎ সার জন্য মাত্র এক সপ্তাহ আগে তিন সহপাঠী রায়হান উদ্দিন শুভ, জুয়েল বড়ুয়া ও নয়ন শীলকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে ৭ সেপ্টেম্বর শুভর মৃত্যু হয়।চেয়ারম্যান গিয়াস উদ্দীন বলেন, জুয়েলকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। আর নয়নের মাথায় সফল অস্ত্রোপচার হয়েছে। তবে সে এখনো আশঙ্কামুক্ত নয়। গত ১১ জুলাই মিরসরাই স্টেডিয়াম থেকে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে উপজেলার আবুতোরাব-বড়তাকিয়া সড়কের সৈদালী এলাকায় মিনি ট্রাক উল্টে ছাত্রসহ নিহত হয় ৪২ জন। ওই সময় আহত ছাত্রদের মধ্যে জুয়েল বড়ুয়া ও নয়ন শীল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছয় দিন চিকি ৎ সা নেওয়ার পর বাড়ি ফেরে। কিন্তু কয়েক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন ও স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন তাদের উন্নত চিকি ৎ সা দেওয়ার ব্যবস্থা করেন। তাদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থাও পাকাপাকি করেন। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ভারতে পাঠানো সম্ভব হয়নি।