জুয়েলারি দোকানে পেট্রল ঢেলে আগুন গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের একটি সোনার দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে পুলিশ এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে মুখোশ পরা এক ব্যক্তি হাতে পেট্রল নিয়ে সীমা জুয়েলার্সে প্রবেশ করে। পরে ওই দুর্বৃত্ত দোকানের কর্মচারী নারায়ণ দাসের (২০) গলায় ছোরা ধরে পেট্রল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দেয়। নারায়ণ দাস বলেন, ‘আগুনে ওই দুর্বৃত্তেরও মুখমণ্ডল ও হাত পুড়ে যায়। পরে সে দৌড়ে পালিয়ে যায়।’ নবীনগর থানার এসআই শহীদুল ইসলাম বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মরণ দাস (৪০) নামে বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে ভোরে একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।এসআই বলেন, মরণ দাসকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মরণ দাস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে থানা হাজতে প্রথম আলোকে বলেন, রোববার রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইতারীরা তাঁর শরীরে এসিড ঢেলে লক্ষাধিক টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে তিনি হাসপাতালে ভর্তি হলে পুলিশ তাঁকে হাসপাতাল থেকে ধরে নিয়ে আসে।