জুয়েলার্স সমিতির চট্টগ্রাম শাখার অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শুধু দেশে নয়, বিশ্বব্যাপী স্বর্ণ ব্যবসার চাহিদা রয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এর ব্যাপকতা ক্রমাগত বেড়ে চলেছে। আর তাই সময় এসেছে স্বর্ণ ব্যবসায় নীতিমালা প্রণয়নের।
১৫ নভেম্বর বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক খান। অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অতিরিক্ত সাধারণ সম্পাদক সুজিত বরণ ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম শাখা নির্বাচন বোর্ড চেয়ারম্যান এম এ ওয়াদুদ খান, চট্টগ্রাম শাখা আপিল বোর্ডের চেয়ারম্যান পবিত্র ঘোষ, সৈয়দ আবদুল হান্নান, মো. সাগির, সৈয়দ খুরশীদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।