জুয়েলার্স সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। শহরের চিত্রলেখা এলাকার গোল্ডেন প্লাজায় বেলা ১১টায় শুরু হওয়া এই নির্বাচন বিকেল চারটা পর্যন্ত চলে। এতে খোকন কর্মকার সভাপতি ও মো. তাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে ১১টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৬ জন। নির্বাচনে সভাপতি পদে মোস্তফা ফুল মিয়া ও খোকন কর্মকার এবং সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম ও মানিক পোদ্দার প্রতিদ্বন্দ্বিতা করেন।