প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ বোমা হামলায় অভিযুক্ত জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানসহ পাঁচ জঙ্গিনেতার সাক্ষ্য গ্রহণ হবিগঞ্জের একটি আদালতে সম্পন্ন হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল আদালত-২-এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে গতকাল সোমবার এ সাক্ষ্য গ্রহণ করা হয়। সূত্র জানায়, ২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার সময় হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়সহ পাঁচটি স্থানে বোমা হামলা হয়। এ ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়। গতকাল ছিল মামলার সাক্ষ্য নেওয়ার দিন। মামলার সাক্ষী কৃষ্ণ দেবনাথ আদালতে তাঁর সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য নেওয়া শেষে আদালত ৯ আগস্ট মামলার পরের তারিখ নির্ধারণ করেন। হবিগঞ্জ প্রতিনিধি