জেএমবি সদস্য আসাদুজ্জামানের ফাঁসি বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে নেত্রকোনায় উদীচীর কার্যালয়ে বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আসাদুজ্জামান চৌধুরীর (পনির) ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
ফাঁসির আদেশের বিরুদ্ধে আসাদুজ্জামানের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেন। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
২০০৫ সালের ৬ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলার ঘটনায় আটজন নিহত হন। ওই ঘটনায় করা হত্যা মামলায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামি আসাদুজ্জামান চৌধুরী, সালাউদ্দিন (সোহেল) ও ইউনুছ আলীকে ফাঁসির রায় দেন।
পরে আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে যায়।