জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য জিল্লুর রহমান ওরফে জিনু মোল্লাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাংসদ শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী সমাবেশে বোমা হামলার ঘটনায় গত সোমবার থেকে তাঁকে বাগেরহাট সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাগেরহাটে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর ওই বোমা হামলার ঘটনা ঘটেছিল।মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির বাগেরহাট কার্যালয়ের পরিদর্শক হরিপদ বিশ্বাস জানান, জিজ্ঞাসাবাদের জন্য জিনুকে সোমবার দুপুরে বাগেরহাট কারাগার থেকে সদর থানায় নিয়ে আসা হয়। সিআইডির এসপি আবদুর রহমান খানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গত ১৫ ফেব্রুয়ারি জিনুকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হরিপদ বিশ্বাস সাত দিনের রিমান্ডের আবেদন জানান। বাগেরহাটের বিচারকি হাকিম আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।জিনু মোল্লা ২০০৫ সালের ১৭ আগস্ট বাগেরহাটে সিরিজ বোমা হামলার মামলায় বাগেরহাট কারাগারে আটক ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উত্তরকান্দি গ্রামে।১৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের সিদ্ধান্ত অনুযায়ী শেখ হেলালের সমাবেশে বোমা হামলার এ মামলাটি পুনরুজ্জীবিত করে অধিকতর তদন্ত শুরু করতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়।