জেএমবি সদস্যের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে নাশকতার সঙ্গে জড়িত থাকার দায়ে কুতুব উল্লাহ (৩৮) নামের জেএমবির এক সদস্যের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওসমান হায়দার গতকাল রোববার দুপুরে এ রায় দেন। ২০০৮ সালের ১ জুন রাতে ওই গ্রামের একটি বাড়ি থেকে বিস্ফোরকসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে র্যা ব-৮-এর একটি দল। তাঁদের একজন কুতুব উল্লাহ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চারজনকে খালাস দেওয়া হয়।