জেএমবি সদস্যের ১৪ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বিশেষ আদালত-২–এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তি হলেন আবদুর রাকিব ওরফে সুমন (২৮)। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া শামজোলা গ্রামের আফতাব হোসেনের ছেলে।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বলেন, ২০০৯ সালের ১৪ জুন শিবগঞ্জ থানার পুলিশ খড়গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আবদুল মোমিন নামের একজনকে গুলি ও জেহাদি বইসহ আটক করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী একই বছরের ১৬ জুন দিবাগত রাতে পুলিশ শিবগঞ্জের কানসাট বাজার থেকে একটি শুটারগান ও তিনটি গুলিসহ জেএমবির সক্রিয় সদস্য রাকিব ওরফে সুমনকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ।