জেএমবি সন্দেহে চার যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ উপজেলায় গতকাল রোববার জেএমবির জঙ্গি সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকেরা হলেন আক্তারুজ্জামান (২৩), বেল্লাল হোসেন (২২), দেলোয়ার হোসেন (২১) ও শাকিল (১৮)। তাঁদের সবার বাড়ি লালমনিরহাটের হরিঠাকুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকেরা সম্প্রতি উপজেলার কুলিয়া ইউনিয়নের তারাকান্দি ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভ্রাম্যমাণ দরজি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করেন। তাঁরা সেখানে স্থানীয় নারীদের দরজি প্রশিক্ষণ দিচ্ছিলেন। তবে তাঁদের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান। পুলিশ জেএমবির জঙ্গি সন্দেহে ওই চারজনকে আটক করে। মেলান্দহ থানার ওসি বিল্লাল হোসেন জানান, জেএমবি সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদেরকে আটক করা হয়েছে।