জেএমবি সাইদুর ও কাফী ফের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির মাওলানা সাইদুর রহমান ও এহসার (সার্বক্ষণিক কর্মী) আবদুল্লাহ হেল কাফীকে আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবদুল্লাহেল কাফীর স্ত্রী আয়শা আকতারকে নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। তাঁকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ এস কে তোফায়েল হাসান এই আদেশ দেন।গতকাল জঙ্গি সাইদুর রহমানসহ তিনজনকে দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। ডিবি পুলিশ জঙ্গি সাইদুর ও কাফীকে আরও চার দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে।