জেএমবিপ্রধান সাইদুর হবিগঞ্জ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহমানকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে। সারা দেশে সিরিজ বোমা হামলার অন্যতম এই আসামিকে গতকাল শনিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জে নেওয়া হয়।
হবিগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শামীম ইকবাল প্রথম আলোকে বলেন, পুলিশ গতকাল দুপুরে সাইদুর রহমানকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসে। তাঁকে দুই থেকে চার দিনের মধ্যে বোমা হামলার মামলায় হবিগঞ্জ আদালতে হাজির করা হবে।
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা চালায় জেএমবি। এর অংশ হিসেবে হবিগঞ্জেরও পাঁচটি স্থানে বোমা হামলা হয়। এ ঘটনায় করা মামলায় জেলার বাহুবল উপজেলার বাসিন্দা সাইদুর রহমানকে প্রধান আসামি করা হয়।