জেএমবির আট সদস্যের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার বিভিন্ন মামলায় সাতক্ষীরার কারাগারে বন্দী জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের জামিন নামঞ্জুর করে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ আদালত-১–এর বিচারক আশরাফুল ইসলাম মামলার ধার্য দিনে এই আদেশ দেন।
জামিন নামঞ্জুর করা জেএমবি সদস্যদের মধ্যে মোনাজাত আলীর নামে ৩, ইসমাইল হোসেনের ৫, নাসির উদ্দিনের ১০, গিয়াস উদ্দিনের ১০, নুরুল ইসলামের ১০, মনিরুল ইসলামের ১০, সাইফ আসাদুজ্জামানের ৫ ও বেল্লাল হোসেনের নামে ৭টি নাশকতার মামলা রয়েছে। তাঁদের বাড়ি বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৫, ২০০৮ ও ২০১৫ সালের ভিন্ন ভিন্ন নাশকতার মামলায় আটজন জেএমবি সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।