জেএমবির এক সদস্যকে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্য মাহবুব ও মফিজুল ইসলামকে হাজিরা শেষে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জেএমবির অপর সদস্য সাইফুল ইসলামকে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ করা হয়নি।
আদালত শুনানি শেষে আগামী ১৫ দিনের মধ্যে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) মাধ্যমে তাঁদের হাজির করতে বলা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান।