জেএমবির চার নারী সদস্য পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএমবির সন্দেহভাজন চার নারী সদস্যকে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে মিরপুরে র্যাবের কার্যালয়ে নেওয়া হয় l ছবি: প্রথম আলো
জেএমবির সন্দেহভাজন চার নারী সদস্যকে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে মিরপুরে র্যাবের কার্যালয়ে নেওয়া হয় l ছবি: প্রথম আলো

গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা ৩টা ১০ মিনিটে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তার হওয়া ওই চার নারীকে পুলিশের পক্ষ থেকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক সংবাদ সম্মেলনে জানায়, ওই চারজনকে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জেএমবির নেত্রী আকলিমা রহমান, ঐশী, মৌ ও মেঘলা। আকলিমা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী।