জেএমবির তিন জঙ্গি আট দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন জঙ্গিকে পৃথক দুটি মামলায় আট দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল রোববার ঢাকার বিচারিক হাকিম শেখ মো. ওয়াসিম এ রিমান্ড মঞ্জুর করেন।গত শুক্রবার রাতে সাভারের বৈলারপুর থেকে জেএমবির সদস্য জয়পুরহাটের শারফুল ইসলাম (৩২), দিনাজপুরের শাহীনুল ইসলাম (২২) ও কুড়িগ্রামের চাইনুর রহমান ওরফে বাবুলকে (২৪) গ্রেপ্তার করে র‌্যাব। তাঁদের বিরুদ্ধে সাভার থানায় সন্ত্রাস দমন আইন এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়। গতকাল তিনজনকে আদালতে হাজির করে প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেক মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।