প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে ২০টি ককটেলসহ গ্রেপ্তার হওয়া জেএমবির দুই সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে গতকাল শনিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুয়েল অধিকারী রিমান্ড মঞ্জুর করেন। জেএমবির সদস্যরা হলেন সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা খাকচাপাড়া গ্রামের মো. সাইফুদ্দিন ওরফে সাইফুল ইসলাম ওরফে সাব্বির (৪০) এবং একই ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামের আবুল কাশেম ওরফে তরিকুল (৩৫)। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশীদ বলেন, আজ রোববার থেকে তাঁদের রিমান্ডে নেওয়া হবে।