জেএমবির দুই সদস্যসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-২-এর দুটি দল গত সোমবার তাঁদের গ্রেপ্তার করে।র্যাব জানায়, জেএমবির গ্রেপ্তার হওয়া দুই সদস্য হলেন: খন্দকার কাওসার (২২) ও মোহাম্মদ আদম (২৩)। গ্রেপ্তার হওয়া অপরজন হলেন, আবদুর রহিম (৪৫)। কাওসার ও আদমকে সোমবার রাতে গাজীপুর থেকে এবং রহিমকে একই দিন বিকেলে পুরান ঢাকার ইসলামপুর থেকে গ্রেপ্তার করা হয়।