জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে পৃথক দুটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের একটি বিশেষ ট্রাইব্যুনাল গত বৃহস্পতিবার তাঁদের এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্য হলেন: বরগুনা জেলার ইসলামপুর সদরের বাদরগাছিয়া গ্রামের আবদুর রহিম আকন্দের ছেলে মেহেদী হাসান আবীর ওরফে তানভীর ওরফে মুশফিক (৩০) এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার ওমর গ্রামের কাশেম আলীর ছেলে জহিরুল ইসলাম জাহিদ ওরফে বাদল (৩২)।