জেএমবির নারী সদস্য রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গ্রেপ্তার জেএমবি সদস্য আছিয়া খাতুন ওরফে আকলিমার (২৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম গতকাল মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার রাতে আছিয়া খাতুনকে আটক করে তাঁকে কাজীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। গত রোববার তাঁকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চান। গতকাল শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।