জেএমবির প্রতিষ্ঠাতা শুরা সদস্য শাহেদ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রতিষ্ঠাতা শুরা সদস্য শাহেদ বিন হাফিজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়।গতকাল রোববার শাহেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে ডিবি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ সূত্র জানায়, শাহেদ জেএমবির প্রতিষ্ঠাতাদের একজন। তিনি প্রতিষ্ঠার সময় থেকে শুরা সদস্য। তিনি ঢাকার যাত্রাবাড়ী মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসায় লেখাপড়াকালে জেএমবিতে জড়ান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ পুলিশকে বলেছেন, প্রতিষ্ঠাকালে তিনি জেএমবির শুরা সদস্য থাকলেও পরবর্তী সময়ে আর সংগঠনে সক্রিয় ছিলেন না। শাহেদের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউপির হুয়াকুয়া গ্রামে।