জেএমবির প্রধান সাইদুর আরও ৩ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানকে আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার মহানগর হাকিম শামীমা পারভীন মাওলানা সাইদুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। গতকাল ডিবি পুলিশ কদমতলী থানায় সন্ত্রাস দমন আইনের একটি মামলায় সাইদুর রহমানকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে। গতকাল তাঁকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি পুলিশ। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি সাইদুরের পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে তাঁকে আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন।