জেএমবির প্রধান সাইদুর রিমান্ড শেষে কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম কামরুন্নাহার রুমি এ-সংক্রান্ত আদেশ দেন।সাইদুর রহমানের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দিয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিন দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে।