প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য ফুয়াদ আল মেহেদীর আবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান এই আদেশ দেন। ফুয়াদকে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে র্যা ব। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। ১৫ আগষ্ট জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁদের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। রিমান্ডে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফুয়াদ আল মেহেদীকে গ্রেপ্তার করে র্যা ব।