জেএমবির বোমা হামলার অষ্টম বার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে নিষিদ্ধঘোষিত জেএমবির বোমা হামলার অষ্টম বার্ষিকী গতকাল রোববার পালিত হয়েছে। সকালে আইনজীবীদের একটি শোক র্যালি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বার লাইব্রেরি প্রাঙ্গণে স্মরণসভায় বক্তব্য দেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক, জেলা ও দায়রা জজ মো. আমির হোসেন, মুখ্য বিচারিক হাকিম সালেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনির কামাল প্রমুখ।