জেএমবির ভাগ্নে শহীদ ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা ভাগ্নে শহীদকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। ঢাকা মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডির পরিদর্শক মোস্তাফিজুর রহমান আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, হুমায়ুন আজাদের লেখা ২০০৩ সালে পাক সার জামিন সাদ বাদ প্রকাশের পর তাঁকে হত্যার চেষ্টা করে জঙ্গি সংগঠন। হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টার সঙ্গে কারা কারা জড়িত এবং তাঁর সহযোগী আসামিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।