প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিষিদ্ধ ঘোষিত জেএমবির সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই’ বলে দাবি করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
গতকাল দুপুরে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে জেএমবির তিন সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জামায়াত জড়িত’ বলে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।