জেএমবির সাত জঙ্গি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব।র্যাবের দাবি অনুযায়ী, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে শুক্রবার রাত নয়টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁদের ঢাকায় র্যাব সদর দপ্তরে সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়।র্যাবের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেএমবির বৃহত্তর ময়মনসিংহ জেলার দায়িত্বে থাকা শুরা সদস্য আবদুল মালেক ওরফে মুসা ওরফে সজিব ওরফে রবিন (২৭), কিশোরগঞ্জ অঞ্চলের নেতা আহসান জহির খান ওরফে রোমান (৩৫), এহসার সদস্য (সার্বক্ষণিক কর্মী) মো. রফিকুল ইসলাম ওরফে আবদুল্লাহ (২০), গায়রে এহসার (সাধারণ কর্মী) মো. শহিদুল্লাহ (৩৮)।