জেএমবির ১৭ সদস্য কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যসহ ১৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নজরুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সিরাজগঞ্জ পুলিশের আদালত পরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, ইতিপূর্বে বিভিন্ন সময়ে জেলার কাজীপুর, সলঙ্গা, তাড়াশ ও সদর এলাকা থেকে এই ১৭ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।