জেএমবির ১৭ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা খাতুনসহ সংগঠনটির ১৭ জন সদস্যকে নিয়মিত হাজিরার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে ময়মনসিংহের চারটি সিনেমা হল ও সারা দেশে সিরিজ বোমা হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক শহীদ সুকরানা জানান, গতকাল দুপুরে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আমীর উদ্দিনের আদালতে আসামিদের হাজির করা হয়। বিচারক ৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। হাজিরা শেষে আসামিদের মধ্যে নয়জনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার ও আটজনকে গাজীপুরের কাসিমপুর কারাগারে পাঠানো হয়।