প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আটক জেএমবির চার নারী সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের নাদিরা তাবাসসুম, বগুড়ার শাজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের হাবিবা আক্তার ও পরানবাড়িয়া গ্রামের রুমানা আক্তার এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের রুমানা বেগম। ২০১৬ সালের ২৩ জুলাই রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর থেকে ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামসহ এই নারী সদস্যদের আটক করে পুলিশ। সিরাজগঞ্জ প্রতিনিধি